ঢাকাWednesday , 26 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এমন আয়োজনে আমার শেষ জন্মদিন পালিত হবে: পরীমনি

Link Copied!

প্রতিবছরই ধুমধাম করে নিজের জন্মদিন উদ্‌যাপন করেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি। সেই অনুষ্ঠান ঘিরে বেশ আলোচনা হয়। অনুষ্ঠানের সাজসজ্জা থেকে শুরু করে পরীমনি নিজের পোশাক দিয়ে আমন্ত্রিত অতিথিদের চমকে দেন। তাঁর অনুষ্ঠানের নানা কর্মকাণ্ডের ছবি, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আজ ২৪ অক্টোবর ৩০-এ পা রেখেছেন এই নায়িকা। আজ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে পরীর জন্মদিন পালনের জমকালো আয়োজন। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিনোদনের ভিন্ন মাধ্যমের তারকাদের।

#New_Classic_Event_Management

জন্মদিনের উৎসব নিয়ে পরীমনি বলেছেন, ‘এবার থাকবে আরও বড় সারপ্রাইজ, যা অনুষ্ঠানটিকে আরও রঙিন করবে। আমার আগের কোনো জন্মদিনে এমন সারপ্রাইজ অতিথিরা দেখেননি। এখনই বলছি না, তাহলে মজা থাকবে না। এতটুকুই বলি, অতিথিরা সেই সারপ্রাইজে মজা পাবেন, আনন্দ পাবেন।’

এবারের জন্মদিনটা পরীর কাছে আলাদা বিশেষত্ব বহন করে। কারণ, মা হওয়ার পর প্রথম জন্মদিন এটি। অনুষ্ঠানে তাঁর ছেলে রাজ্য ও তাঁদের দুই পরিবারের সদস্যরা অংশ নেবেন অনুষ্ঠানে। তিনি বলেন, ‘স্বামী রাজেরও আনুষ্ঠানিকভাবে আমার জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেওয়া প্রথম হবে। গতবারও নিয়েছিল কিন্তু তখন তো বিয়ের কথা প্রকাশ করিনি। জন্মদিনের এক সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়েছিল। তবে এবারই হয়তো এমন আয়োজনে আমার শেষ জন্মদিন উদ্‌যাপন হবে এটি।’


কারণ জানতে চাইলে পরীমনি বলেন, ‘আগামীবার তো আমার ছেলের প্রথম জন্মদিন পড়বে। ওর জন্ম ১০ আগস্ট। এর দুই মাস পর আমার। আগামী বছর থেকে আমার মতো ধুমধাম করে বাবুর জন্মদিন করব। আমারটা আর করতে চাই না।’
এবারের অনুষ্ঠানটি অনেক পরিকল্পনা করে করা হচ্ছে বলে জানান ঢাকাই ছবির সবচেয়ে আলোচনায় থাকা এই নায়িকা, ‘এর আগে আমার কাছের মানুষদের নিয়ে অনুষ্ঠান করেছি। এবার আপন মানুষসহ কাছের মানুষ নিয়ে করব। তাই উপযুক্ত পরিকল্পনা করে অনুষ্ঠানটি করছি। অনুষ্ঠানটির সুন্দর একটা ডিজাইনও করা হচ্ছে।’

এমন আয়োজনে আমার শেষ জন্মদিন পালিত হবে: পরীমনি

জন্মদিনে পরীর পোশাক নিয়েও প্রতিবার একটা আলোচনা–সমালোচনা হয়। গত বছর লুঙ্গি-শার্ট পরে নাচতে নাচতে অনুষ্ঠানে হাজির হওয়ায় সমালোচনার মুখে পড়েন। হাসতে হাসতে ওই পোশাকেরও ব্যাখ্যাও দিলেন পরী, ‘প্রতিবারই আমার জন্মদিনের পোশাক ডিজাইন করেন আমার ডিজাইনার জেমি। কিন্তু গতবার সে জেলে থাকার কারণে সম্ভব হয়নি। এ কারণে লুঙ্গি পরে অনুষ্ঠান উঠে পড়েছিলাম। হা হা হা…।’
এবার জেমির ডিজাইন করা পেস্ট রঙের গাউন পরবেন এই ঢালিউডকন্যা। তবে ছেলে রাজ্য ও স্বামী রাজের পোশাকের নকশা পরী নিজেই করেছেন। তিনি বলেন, ‘আমাদের তিনজনের পোশাক রং একই থাকবে।’

এদিকে পরীর জন্মদিনে উপহার হিসেবে মুক্তির অপেক্ষায় রায়হান জুয়েল পরিচালিত তাঁর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির ‘তুই কি আমায় ভালোবাসিস’ গানটি প্রকাশ করবে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান।

এতে দারুণ খুশি পরী, ‘এত দিন ধরে সিনেমায় কাজ করি, জন্মদিনে এ ধরনের উপহার কখনো পাইনি। এটি আমার জন্য বড় উপহার, বেশি ভালো লাগার।’
পরীমনি আরও জানান, জন্মদিনের অনুষ্ঠানে ছোট্ট একটি নাচ-গানের অনুষ্ঠান আছে। সেখানে তাঁর অভিনীত অনেকগুলো ছবির গান নিয়ে একটি কোলাজ তৈরি করা হয়েছে। এখানে নাচবে সোহাগ ড্যান্স ট্রুপের ছেলেমেয়েরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি