ঢাকাMonday , 24 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

খুলনায় নিচু এলাকা তলিয়ে গেছে, উপকূলীয় এলাকায় বিদ্যুৎ নেই

Link Copied!

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় খুলনার যশোর রোড, খানজাহান আলী রোড ও রুপসা সংলগ্ন নিম্নাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এদিকে, উপকূলীয় এলাকাগুলোতে নেই বিদ্যুতের সরবরাহ।

#New_Classic_Event_Management

খুলনার কয়রা ও সাতক্ষীরা, আশাশুনি, শ্যামনগর অঞ্চলের বেশিরভাগ এলাকায় গতকাল মধ্য রাত থেকে বিদ্যুৎ নেই বলে আশাশুনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ জানিয়েছেন।

পানিউন্নয়ন বোর্ড খুলনা অঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম তাহমিদুল ইসলাম বলেন, ‘২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানে পাউবো কর্মী এবং ইউপি সদস্যদের সর্তক অবস্থায় রাখা হয়েছে।’


খুলনা আবহাওয়া দপ্তরের পরিচালক আমিরুল আজাদ জানান, আজ সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, খুলনা ৪, ৫, ৬, ৭ নম্বর ঘাটসহ রুজভেল্ট জেটিতে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনার বিভিন্ন সড়কে যানবহন ও লোক চলাচল কমে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি