ঢাকাFriday , 21 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সরকারি জমি দখল নবাবগঞ্জে এক ব্যক্তির কারাদণ্ড

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় সরকারি জমির উপর অবৈধভাবে পাকা ভবন করার অপরাধে স্থানীয় জাহাঙ্গীর (৫০) নামে এক ব্যাক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। জাহাঙ্গীর আলম স্থানীয় খোরশেদ আলমের ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম গালিমপুর ইউনিয়নের জয়নগর এলাকায় আগলা ব্রিজ সংলগ্ন রাস্তার রেকর্ডিয় শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে পাকাভবন নির্মাণ করছিলেন। এ সময় তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমান আদালতে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্মাণ কাজ বন্ধ করে দেন।


নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, “থানা পুলিশ ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের যৌথ অভিযানে জাহাঙ্গীর আলমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ২৮ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, “সরকারি জমি রক্ষা ও অবৈধ দখলদার উচ্ছেদে নবাবগঞ্জ উপজেলায় ভূমি দস্যুদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি