ঢাকাFriday , 21 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আত্মহত্যা করেছেন মুনিয়া, আনভীরসহ সবাইকে অব্যাহতির আবেদন পিবিআইয়ের

অনলাইন ডেস্ক
October 21, 2022 1:11 am
Link Copied!

রাজধানীর গুলশানে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা নয় আত্মহত্যা করেছে। তাই হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ সবাইকে অব্যাহতি দেয়ার আবেদন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (১৯ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে এ আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আবেদনটি করেন।

#New_Classic_Event_Management

১৯ অক্টোবর মামলার প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। এর আগে প্রতিবেদন জমা দেয়ার তারিখ কয়েকবার পেছানো হয়।

২৬ এপ্রিল সন্ধ্যায় মুনিয়ার ভাড়া ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে আদালত মামলা করেন।


মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন মুনিয়া। তার বাবা মৃত শফিকুর রহমান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দীঘি এলাকায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি