ঢাকাSunday , 2 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সেপ্টেম্বরে ৭ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স

Link Copied!

২০২২-২৩ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ১৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। প্রতি ডলার ১০৩ টাকা ৫০ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

#New_Classic_Event_Management

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৮ কোটি ৭২ লাখ ডলার বা ১০ দশমিক আট চার শতাংশ কম।

গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার। এছাড়া চলতি অর্থবছর টানা দুই মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। গত জুলাইয়ে দেশে রেমিট্যান্স আসে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার এবং আগস্ট মাসে ২০৩ কোটি ৭৮ লাখ ডলার।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে সরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৪ কোটি ৬২ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।

যদিও জুলাইয়ে পবিত্র ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স এসেছিল। দুর্গাপূজা সামনে রেখেও সেপ্টেম্বরে দেশে আশানুরূপ প্রবাসী আয় আসেনি।

এখন বিদেশ থেকে যেকোনো পরিমাণ রেমিট্যান্স পাঠাতে কোনো ধরনের কাগজপত্র লাগে না। এছাড়া প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার।

এদিকে ডলারের সংকট নিরসনে এবং প্রবাসী আয় বাড়াতে বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেরাই বসে ডলারের দাম নির্ধারণ করছে। এতে প্রবাসীরা ডলারের দাম ভালো পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি