ঢাকাFriday , 30 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রেস্তোরেন্ট ভাংচুর

Link Copied!

ঢাকা দোহার উপজেলায় তুচ্ছ ঘটাকে কেন্দ্র করে জয়পাড়া চাইনিজ রেস্তোরেন্ট ও বান্দুরা বেকারী বুলবুল জেনারেল ষ্টোর কনফেকশনারী-ফাষ্টফুড এন্ড পেষ্টিসপ এর মধ্যে ভাংচুরের ঘটনা ঘটেছে। দুই দোকানের স্টাফদের মধ্যে কথা-কাটাকাটি হলে একসময় বান্দুরা বেকারি স্টাফ এসে জয়পাড়া চাইনিজ রেস্তোরেন্টে ভাংচুর চালায়। এতে বাঁধা দিতে গেলে জয়পাড়া চাইনিজ রেস্তোরেন্টের একজন স্টাফ আহত হয়।গত বৃহস্পতিবার রাত ৮ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
এবিষয়ে জয়পাড়া চাইনিজ রেস্টুরেন্টের মালিক কবির হোসেন বলেন, আমি দোকানে ছিলাম না। আমাকে দোকান থেকে ফোন দিয়ে বলা হয় দোকানে ভাংচুর করা হচ্ছে আমি দ্রুত দোকানে চলে আসি। এসে দেখি হামজার দোকানের লোকজন এসে আমার দোকান ভাংচুর করেছে। এতে করে আমার দোকানের একজন স্টাফ টিটু আহত হয়। আমি এর সুষ্ঠু বিচার চাই। থানায় কোন অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাজার কমিটির লোকজন এসেছে তারা বিষয় টা দেখিতেছে। তারা সমাধান না করতে পারলে আমরা আইনের আওতায় জাবো।

#New_Classic_Event_Management
দোহারে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রেস্তোরেন্ট ভাংচুর

এবিষয়ে অভিযুক্ত বান্দুরা বেকারী বুলবুল জেনারেল ষ্টোর কনফেকশনারী-ফাষ্টফুড এন্ড পেষ্টিসপের মালিক হামজা বলেন, আমি দোকানে ছিলাম না। আমি শুনতে পেলাম আমার দোকানের স্টাফের সাথে না-কি পাশের দোকানের স্টাফের কথা-কাটাকাটি হয়েছে। এখন আমরা চাই এর সমাধান।
এবিষয়ে দোহার জয়পাড়া বাজারের জয়েন্ট সেক্রেটারি মানিক বেপারি বলেন, আমরা ভাংচুরের ঘটনা শুনের দ্রুত ঘটনা স্থানে চলে আসি। আমরা জনতে পেরেছি দুই দোকানের স্টাফ এর মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই ভাংচুর হয়েছে। আমরা এর এমন সমাধান করবো যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি