ঢাকাWednesday , 28 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে বাঁশতলা আইডিয়াল স্কুলে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

Link Copied!

ঢাকার দোহারের বাঁশতলা আইডিয়াল স্কুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করা হয়েছে।

#New_Classic_Event_Management

১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর আজকের এ দিনে গোপালগঞ্জের মধুমতী নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে এখন বিশ্বমানের নেতার পর্যায়ে নিজের স্থান করে নিয়েছেন।

জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের সভাপতি মোঃ সোহান । আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আতিকুর রহমান স্বাধীন, আল রাজিব, মোঃ রায়হান শেখ, মাকসুমুল মুকিম, মাইশা আনিকা মিম, শারমিন আক্তার, দোলন আক্তার সহ স্কুলের শিক্ষার্থীরা।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি