ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফটিকছড়িতে মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
August 15, 2022 1:57 pm
Link Copied!

চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে মোঃ রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৫ আগষ্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিকুল ভূজপুর থানার ২নং দাঁতমারা ইউনিয়নের বাংলা পাড়া গ্রামের জন্তুর আলীর ছেলে।

নিহতের পরিবার জানায়, রোববার (১৪ আগষ্ট) সকাল ৯টায় দাঁতমারার হেয়াকো বাজারে রফিকের পাশের দোকানে মোবাইল চুরির মতো সাজানো ঘটনায় তিনি অপমান সহ্য করতে না পেরে বিষপান করেন।


ঘটনার বর্ণনায় পরিবার জানিয়েছে, একই বাজারে রফিকুলের কাঠের নকশা তৈরির দোকান করেন। পাশের দোকানদার মোঃ ওসমান। রফিকুল ভালো নকশার কাজ করেন। এজন্য তার ক্রেতা বেশি। এটা সহ্য করতে পারেনি পাশের দোকানদার ওসমান। ঘটনার দিন রফিকুলের দোকানের ভেতর হারুন, মোখলেছ, তাহের, রাজন ও কালাম মিলে একটি মোবাইল ফেলে রাখেন।

তখন এরা মোবাইল চুরির ঘটনা সাজিয়ে স্থানীয় জনৈক কমলের অফিসে রফিকুলকে নিয়ে যান। ওখানে রফিককে মারধর করে চোর বলে আখ্যা দেন। পরে ৫ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করেন। সে অপমান সহ্য করতে না পেরে রোববার বিকেল ৩টায় বাসায় বিষপান করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রফিকের পরিবারের পক্ষ থেকে ভূজপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেয়া হয়েছে বলে জানান নিহতের স্ত্রী কুলসুমা বেগম।

এদিকে রফিকের মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম চলছে। এলাকাবাসীর দাবী রফিককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, রফিকুল ইসলাম সাদাসিধে ও অত্যন্ত সরল প্রকৃতির ছিল। পূর্বে কোনদিন তার বিরুদ্ধে চুরি বা খারাপ কাজের কোনো ধরণের অভিযোগ পাওয়া যায়নি। গতকাল চুরির অপবাদ সইতে না পেরে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।

জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন ফারুকী বলেন, মোবাইল চুরির অভিযোগ উঠায় রফিকুল নামে ওই ব্যক্তি অপমানে বিষপান করে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ময়নাতদন্ত করতেছি। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি