ঢাকাMonday , 15 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাজীপুরে ট্রেনের তিনটি বগি উল্টে লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
August 15, 2022 2:06 am
Link Copied!

গাজীপুরে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি যাত্রীবাহী বগি উল্টে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

#New_Classic_Event_Management

রোববার (১৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


যাত্রীবাহী বগি উল্টে যাওয়ায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি