ঢাকাSunday , 14 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইসলাম গ্রহণ করে কাবুল গেলেন সেই অস্ট্রেলিয়ান শিক্ষক

DN BANGLA
August 14, 2022 11:30 pm
Link Copied!

আফগানিস্তানে তিন বছর বন্দি ছিলেন অস্ট্রেলিয়ান গবেষক অধ্যাপক টিমোথি উইকস। ২০১৬ সালের আগস্টে কাবুলের আমেরিকান ইউনিভার্সিটি থেকে সহকর্মী কেভিন কিংয়ের সঙ্গে অপহৃত হন তিনি। এরপর ২০১৯ সালের নভেম্বরে বন্দিবিনিময়ের সময় মুক্তি পান তিনি। কিন্তু কাবুলে কাটানো সেই বন্দিজীবন তাঁর জীবনের পথ বদলে দেয়।

#New_Classic_Event_Management

মুক্তি পেয়ে জেলে দেখা সুন্দর আচার-ব্যবহারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন সেই শিক্ষক। গত কয়েক বছর ধরে কাবুলে তালেবানের প্রশংসা করে আলোচনার জন্ম দেন তিনি। এবার তিনি আফগানিস্তান ভ্রমণে বের হয়েছেন।
গত শুক্রবার (১২ আগস্ট) কাবুল বিমানবন্দরে আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাকে অবতরণ করেন টিমোথি উইকস। আফগান সরকারের প্রথম বর্ষপূর্তি উদযাপনে অংশ নেওয়া তার এ সফরের প্রধান উদ্দেশ্য বলে জানান তিনি।

ইসলাম গ্রহণের পর নিজের নাম রেখেছেন জিবরাইল উমর। তিনি বলেছেন, ‘ছয় বছর আগে আমি আফগানিস্তানে এসেছিলাম। এখানে এসেছি দেশটির সম্পর্কে আরো জানতে। আমি আমার এ যাত্রাকে সম্পন্ন করতে চাই। ’ তালেবানের বর্ষপূর্তি উদযাপনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তানের বর্তমান সরকারের বর্ষপূর্তি উদযাপন করা আমার ভ্রমণের অন্যতম লক্ষ্য। ’


বন্দিকালের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে আমি তালেবান সৈনিকদের সঙ্গে তিন বছর কাটিয়েছি। আমি তাদেরকে ভালোভাবে প্রত্যক্ষ করেছি, যেভাবে অন্যদের পক্ষে দেখা সম্ভব হয়নি। ’

এদিকে তালেবান সরকারের মুখপাত্র খালিদ জাদরান এক টুইট বার্তায় বলেন, ‘জনাব জিবরিল উমরকে স্বাধীন সার্বভৌম আফগানিস্তানে আমার পক্ষ থেকে উষ্ণ স্বাগতম। মহৎ আতিথেয়তার জন্য আফগান জাতি পরিচিত। দেশ ও জাতির প্রতি বিরল ভালোবাসার জন্য জিবরিল অন্যদের চেয়ে বেশি আতিথেয়তা পাওয়ার যোগ্য। ’

তবে বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান এ শিক্ষকের আফগানিস্তান সফর নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অবশ্য এ সফর সম্পর্কে জানলেও অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ দেশটির নাগরিকদের তালেবানের সঙ্গে সম্পর্ক না হওয়ার অনুরোধ জানায়। তা ছাড়া বিপজ্জনক নিরাপত্তা পরিস্থিতির কারণে আফগানিস্তানে ভ্রমণে না যেতে বলা হয়।

এদিকে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার শরণার্থী অধিকার ক্যাম্পেইনার জাকি হায়দার তার এ সফরকে ‘আপত্তিকর’ বলে তার ছবি ‘দেখতে বিরক্তিকর’ বলে জানান। আফগান জাতীয় নিরাপত্তা পরিষদের আন্তর্জাতিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা বিভাগের সাবেক প্রধান আহমদ সুজা জামাল বলেন, ‘মানুষের উচিত অন্যদের সম্পর্কেও জানার চেষ্টা করা, যাদের সঙ্গে তালেবান এ ধরনের আচরণ করেছিল। ’

সূত্র : এসবিএস ও টোলো নিউজ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি