ঢাকাSaturday , 13 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চট্টগ্রামে শিল্পাঞ্চলে ছুটির সিদ্ধান্ত কার্যকরের উদ্যোগ নেই

অনলাইন ডেস্ক
August 13, 2022 8:47 pm
Link Copied!

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের শিল্পাঞ্চলে একেক দিন ছুটির সিদ্ধান্ত থাকলেও তা কার্যকরের কোনো উদ্যোগ নেই চট্টগ্রামে। নির্দেশনা অনুযায়ী, শনিবার মীরসরাই ও সীতাকুণ্ড সদরে কারখানা বন্ধ থাকার কথা থাকলেও চালু আছে প্রায় সবগুলো। কারখানা মালিকরা জানান, সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বয়ের অভাব রয়েছে। একই অবস্থা দেখা গেছে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলগুলোতেও।

#New_Classic_Event_Management

জ্বালানি খাতের চাপ কমাতে সম্প্রতি শিল্প-কারখানায় এলাকাভিত্তিক সাপ্তাহিক ছুটি ঘোষণা করে সরকার। একেক দিন একেক শিল্পাঞ্চলে সাপ্তাহিক ছুটির মাধ্যমে দিনে ৫শো মেগাওয়াট বিদ্যুতের সাশ্রয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হলেও দেশের শিল্পাঞ্চলগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

সরকারি নির্দেশনা অনুযায়ী মীরসরাই ও সীতাকুণ্ডে শনিবার শিল্পকারখানা বন্ধ থাকার কথা। কিন্তু স্বাভাবিকভাবেই চলছে প্রায় সব কারখানাই। কেউ বলছেন তারা সিদ্ধান্ত সম্পর্কে জানেন না, আবার কেউ বলছেন বাস্তবায়নে সমন্বয়ের অভাব।


ছুটি থাকার কথা থাকলেও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু এলাকার পোশাক কারখানায় চলছে উৎপাদন। তবে বেশিরভাগ কারখানায় শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল।শ্রমিক নেতারা জানান, এলাকা ভিত্তিক সাপ্তাহিক ছুটি দ্রতই কার্যকর করা হবে।

সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে গাজীপুরে চালু সবগুলো কারখানা। কর্তৃপক্ষের দাবি, এলাকা ভিত্তিক ছুটির কোনো কাগজপত্র, তারা আনুষ্ঠানিকভাবে পাননি। তাই সিদ্ধান্ত বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগের জোর তদারকি চায় বিজিএমইএ।
এদিকে, সরকারি নির্দেশনা মেনে শনিবার বন্ধ ছিল নারায়ণগঞ্জের শিল্পকারখানাগুলো। তবে এই সিদ্ধান্তের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসানের আশঙ্কা কথা বলছেন কারখানা মালিকরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি