ঢাকাFriday , 12 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পর্যটকদের সঙ্গে অসদাচরণ, বাসচালককে জরিমানা

অনলাইন ডেস্ক
August 12, 2022 8:57 pm
Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে রুদ্র-তুর্জ নামের একটি পরিবহনের বাসচালকের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

#New_Classic_Event_Management

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা এ জরিমানা করেন।

পর্যটক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বরিশাল থেকে ‘রুদ্র-তুর্জ’ যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে কুয়াকাটায় যাত্রী নিয়ে আসছিল। এ সময় একটি পর্যটক দল ওই বাসে কুয়াকাটায় আসার জন্য টিকিট কেটে ওঠে। এ সময় তাদের বসার জন্য সিট দিয়ে গাড়িতে তোলেন। গাড়িতে ওঠার পর পর্যটকরা দেখতে পায় সকল সিটেই যাত্রী বসে আছে। কিন্তু তাদের একটু পরেই সিট দেওয়ার কথা বলে দাঁড় করিয়ে কুয়াকাটায় নিয়ে আসে। এর প্রতিবাদ করলে ওই পর্যটকদের সঙ্গে অসদাচরণ করে বাসের চালক ও শ্রমিকরা।


গাড়িটি কুয়াকাটায় পৌঁছালে পর্যটকরা গাড়ি থেকে নেমে দায়িত্বরত প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেক গাড়ির চালক মো. নুরুন্নবীকে অভিযুক্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রুনাল্ট চাকমা বলেন, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাই। এ ছাড়া বাসের অন্য যাত্রীদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়েছে। তাই বাসচালকের জরিমানার আওতায় নিয়ে আসা হয়। জেলা প্রশাসকের নির্দেশে সবসময় পর্যটকদের সুবিধায় কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা এবং নিরাপত্তা নিশ্চিতে কুয়াকাটা বিচ ম্যানেজমেন্টের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনাসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার ধারাবাহিকতায় কুয়াকাটায় আগত পর্যটকদের জন্য স্থানীয় প্রসাশন এবং ট্যুরিস্ট পুলিশসহ কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ সবসময় কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি