ঢাকাWednesday , 10 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে নদী হতে শিশু রনির লাশ উদ্ধার

Link Copied!

ঢাকার দোহারে নদীতে নিখোঁজের তিন ঘন্টা পর রনি (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানা যায় নিহত রনি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার মৃত সিরাজ খানের ছেলে।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচদিন আগে দোহারের বৌবাজার এলাকায় চাচার বাড়িতে বেড়াতে আসে রনি। আজ বুধবার দুপুরে বৌবাজার টানা ব্রিজের নিচে স্থানীয় বন্ধুদের সাথে গোসল করতে আসে। এসময় বন্ধুদের সাথে ব্রিজে উঠে নদীতে লাফ দেয় রনি। সবাই তীরে উঠতে পারলেও রনি পানিতে তলিয়ে যায়। রনিকে না পেয়ে তার বন্ধুরা রনির চাচার বাড়িতে খবর দেয়। পরে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা চালানোর পর কোন সন্ধান না পেয়ে দোহার ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘন্টা চেষ্টার পর টানা ব্রিজের সামনে পানির নিচ থেকে রনির লাশ উদ্ধার করে।

দোহারে নদী হতে শিশু রনির লাশ উদ্ধার

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, লাশটি স্থানীয় জনপ্রতিনিধি ও দোহার থানা পুলিশের উপস্থিতিতে তর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি