ঢাকাMonday , 8 August 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিশ্ববাজারে আরো কমল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক
August 8, 2022 11:36 pm
Link Copied!

চাহিদা কমার পাশাপাশি বিশ্বজুড়ে একটি মন্দার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে কমে চলেছে জ্বালানি তেলের দাম। ট্রেডিং ইকোনমিকস জানায়, আজ সোমবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১.১৪ শতাংশ কমে হয়েছে ৮৭.৯৩ ডলার। যা ছয় মাসে সর্বনিম্ন। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১.২৯ শতাংশ কমে হয়েছে ৯৩.৭১ ডলার।

#New_Classic_Event_Management

এ ছাড়া গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল কমেছে ৬.১০ শতাংশ এবং লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রতি ব্যারেল ৬.১৮ শতাংশ।

বিশ্লেষকরা জানান, বিশ্ববাজারে চাহিদা কমায় তেলের দাম কমছে। বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক চীনের গত জুলাই মাসে তেল আমদানি এক বছর আগের একই সময়ের চেয়ে কমেছে ৯.৫ শতাংশ।


বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির জেরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তেলের চাহিদা কমবে এমন আশঙ্কাতেও দাম পড়ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তেলের মজুদও বেড়েছে। এর ফলে রাশিয়ার ইউক্রেনে হামলার ফলে তেলের দাম যেটুকু বেড়েছিল তা আবারও আগের অবস্থায় ফিরে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি