ঢাকাSaturday , 30 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সরাসরি সম্মেলনে সম্মত বাইডেন ও শি জিনপিং

Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্থানীয় সময় বৃহস্পতিবার দীর্ঘ ফোনালাপ চলাকালে তাঁদের মধ্যে প্রথম সরাসরি সম্মেলনের আয়োজনের ব্যাপারে সম্মত হয়েছেন। এ সময় তাঁরা কয়েক বার উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। সেখানে শি তাইওয়ানের ব্যাপারে ‘আগুন নিয়ে না খেলার’ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেন। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

#New_Classic_Event_Management

দেড় বছর আগে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে শির সঙ্গে এটি তাঁর মধ্যে পঞ্চম টেলিফোন বা ভিডিও কল হলেও সম্ভাব্য সম্মেলনটি হবে নেতা হিসেবে তাঁদের প্রথম সরাসরি বৈঠক। তবে, সম্মেলনের সময় বা স্থানের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, বাইডেন ও শি সরাসরি বৈঠকের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সম্মেলন আয়োজনে পারস্পরিক সুবিধাজনক সময় খুঁজে বের করতে কাজ করার ব্যাপারে তাঁদের কর্মকর্তাদের তাঁরা সম্মতি জানান।


বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর দেশের মধ্যে অনেক বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ায় উভয় পক্ষ এ ফোনালাপকে উত্তেজনাপূর্ণ হিসেবে অভিহিত করেন। তাঁরা দুই ঘণ্টা ১৭ মিনিট ধরে টেলিফোনে কথা বলেন।

চীনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, শি তাইওয়ানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতির বিষয়ে কঠোর বাক্য উচ্চারণ করেন। গণতান্ত্রিক এ দ্বীপ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। এদিকে, চীন তাইওয়ান দ্বীপকে তাদের দেশের ভূখণ্ডের অংশ বিবেচনা করে।

সরাসরি সম্মেলনে সম্মত বাইডেন ও শি জিনপিং

এ সময় বাইডেনকে উদ্দেশ করে শি বলেন, ‘তাইওয়ানের ব্যাপারে যারা আগুন নিয়ে খেলবে, শেষে তাদের হাত পুড়ে যাবে। আমি আশা করছি যুক্তরাষ্ট্র তা পুরোপুরি উপলব্ধি করতে পেরেছে।’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি