সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বুলবুল আহমেদ লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসের ভেতরে টিলায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন শিক্ষার্থীরা। আশঙ্কাজনক অবস্থায় বুলবুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তথ্য অনুসন্ধান করছে জালালাবাদ থানার পুলিশ। সে কেন টিলায় গিয়েছিল এবং তখন তার সঙ্গে কেউ ছিল কি না, তা জানতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।