ঢাকাThursday , 21 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভিভোর ফটোগ্রাফি প্রতিযোগিতায় জিতলেন ১৪ বাংলাদেশি

Link Copied!

সারা বিশ্বে গত ৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত চলে ভিভো দ্বিতীয় গ্লোবাল ফটোগ্রাফি প্রতিযোগিতার আসর। এক্স টেলেন্ট, বেস্ট শট ও দ্য পপুলারিটি এই তিন ক্যাটাগরিতে ছবি আহ্বান করা হয়। এতে অংশ নেন বিশ্বজুড়ে শতাধিক ফটোগ্রাফার। জমা পড়ে হাজারও ছবি।

#New_Classic_Event_Management

এর মধ্যে ১৪ বাংলাদেশির ছবি পুরস্কার জিতে নেয়।
আজ বৃহস্পতিবার ভিভোর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতার প্রথম পর্বে বাংলাদেশের নাসিম রেজার তোলা শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ছবিটি ‘দ্য পুপলারিটি’ বিভাগে সেরা হয়। ভিভোর ওয়েবসাইটে ছবিটি দেওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ২০ হাজারেরও বেশি লাইক পড়ে। ওই ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের মুতাকাব্বির রাজ ও তৃতীয় হয়েছেন ভারতের অজয়।

এক্স ট্যালেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ৮ জন, যার মধ্যে বাংলাদেশি একজন। ‘জার্নি অব এইজ’ শিরোনামে এক্স ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগে বাংলাদেশের মেহেদী হাসানের ছবিটি স্থান করে নেয়।


প্রতি বিজয়ী পাচ্ছেন একটা করে ভিভো এক্স ৮০ ফাইভজি স্মার্টফোন। দ্য বেস্ট শট ক্যাটাগরিতে ১২ জন বিজয়ীর প্রত্যেকে পাচ্ছেন এক্স ৮০ ফাইভজি স্মার্টফোন। এর মধ্যে বাংলাদেশি তিনজন। খুলনার নাজমুস সানিমের তোলা একটি ছবিটি জিতে নিয়েছে দ্যা বেস্ট শট অ্যাওয়ার্ড।

আর পপুলারিটি ক্যাটাগরিতে ৭০ জনের মধ্যে দশজন বাংলাদেশি আছেন। তারা প্রত্যেকে পাচ্ছেন ভিভো ওয়ারলেস স্পোর্ট লাইট।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি