ঢাকাThursday , 14 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যে কারণে হজের সময় কাবার গিলাফ পরিবর্তন করা হয়নি

Link Copied!

এবার হজের দিন পবিত্র কাবাঘরের গিলাফ বা কিসওয়াহ পরিবর্তন করা হয়নি। প্রতিবছর ৯ জিলহজ হজযাত্রীরা আরাফাহর ময়দানে চলে গেলে সেই সময় তা পরিবর্তন করা হতো। কিন্তু এবার তা মুহররম মাসের প্রথম দিন বদলানো হবে। গত ১১ জুলাই নতুন তৈরি গিলাফ পবিত্র কাবাঘরের জ্যেষ্ঠ রক্ষক ড. সালেহ আল শাইবির কাছে হস্তান্তর করেন মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল।

#New_Classic_Event_Management

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস।
কিসওয়াহ প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিং আবদুল আজিজ কমপ্লেক্সের উপপরিচালক আবদুল হামিদ বিন সাইদ আল মালিকি বলেন, জিলহজের নবম দিনের বদলে আগামী মাসের প্রথম দিন নতুন হিজরি বর্ষ উপলক্ষে কাবার গিলাফ পরিবর্তন করা হবে। কিসওয়াহ বা গিলাফ কালো রেশম থেকে তৈরি করা হয়। গিলাফটি কোরআনের নির্বাচিত আয়াত দিয়ে সজ্জিত করা হয়, যা সোনালি রঙের। কাবার সাবেক ক্যালিগ্রাফার আবদুর রহিম আমিন বুখারি গিলাফে ইসলামী ক্যালিগ্রাফি করেন।

কাবার গিলাফে স্বর্ণ দিয়ে লেখা থাকে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলাল্লাহ’, ‘আল্লাহু জাল্লা জালালুহু’, ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম’ এবং ‘ইয়া হান্নানু ইয়া মান্নান’। ১৪ মিটার দীর্ঘ এবং ৯৫ সেন্টিমিটার প্রশস্ত ৪১টি বস্ত্রখণ্ড জোড়া দিয়ে গিলাফ তৈরি করা হয়। গিলাফে ৬৭০ কিলোগ্রাম রেশমি কাপড় এবং ১৫ কিলোগ্রাম স্বর্ণ থাকে। গিলাফ তৈরিতে ১৭ মিলিয়ন সৌদি রিয়াল ব্যয় হয়।
সূত্র : আরব নিউজ


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি