ঢাকাThursday , 22 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে সালমান এফ রহমানের প্রচেষ্টায় ৫০ শতাংশ ভর্তুকিতে ধান কাটার যন্ত্র সরবরাহ

DN BANGLA
April 22, 2021 9:53 pm
Link Copied!

মাকসুমুল মুকিম, দোহার -নবাবগঞ্জ (ঢাকা) ঢাকার দোহার উপজেলায় সরকারের কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্ট মেশিন (ধান কাটার আধুনিক যন্ত্র) সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আধুনিক ধান কাটার কম্বাইন্ড হারভেস্ট মেশিনটি হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধান কাটার আধুনিক কম্বাইন্ড হারভেস্ট মেশিনটির মূল্য ৩০ লাখ টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে ১৫ লাখ টাকায় এ মেশিন কৃষককে হস্তান্তর করা হয়। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের প্রচেষ্টায় এবং দোহার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে দোহার উপজেলার জয়পাড়া এলাকার কৃষক মো. মোবারক হোসেন কম্বাইন্ড হারভেস্ট মেশিনটি(ধান কাটার আধুনিক যন্ত্র) ক্রয় করেছেন। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ও লকডাউনে দোহার উপজেলায় কৃষি খাতে শ্রমিক সংকট নিরসন এবং দোহারের কৃষকরা ক্ষেতের ধান কেটে যেন ঘরে তুলতে পারেন সেই লক্ষ্যে সরকারের কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় ৫০ শতাংশ ভর্তুকিতে এ ধান কাটার আধুনিক যন্ত্র হস্তান্তর করা হয়েছে। দোহার উপজেলার যেকোন প্রান্তের কৃষক উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সাথে যোগাযোগ করে এ মেশিন ক্রয় করতে পারবেন। এ সময়ে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এফ ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী ও দোহার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তাবৃন্দ।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি