ঢাকাFriday , 8 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে দুই ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

বুধবার বিকেলে দোহার উপজেলার দুই ব্যবসায়ীকে ওজন ও পরিমাপ মানদ- আইন ২০১৮ এর ২৮ ও ৪৫ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নন-মেট্রিক গজ ব্যবহার এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় বিল্লাল বস্ত্র বিতান এবং নিউ ভাইবন্ধু ফুড প্রডাক্টসকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

#New_Classic_Event_Management

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম জানান, জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিএসটিআই এর পরিদর্শক(মেট্রোলজি) মো. নাজমুস সায়াদতের দাখিলকৃত প্রসিকিউশনের ভিত্তিতে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।


এ সময় দোহার পেট্রোল পাম্প, বেগম আয়েশা সুপার মার্কেট এবং থানার মোড় এলাকায় কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। দোহার থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি