ঢাকাMonday , 4 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

লালমনিরহাটে বিদ্যুৎ লোডশেডিং দেওয়ায় সড়ক অবরোধ

Link Copied!

লালমনিরহাটে বিদ্যুৎ লোডশেডিং দেওয়ায় সড়ক অবরোধ

#New_Classic_Event_Management

স্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাট হাতিবান্ধা বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে স্থলবন্দর সড়কসহ কয়েকটি সড়ক অবরোধ করে এলাকাবাসী।
আজ সোমবার (৪ জুলাই) রাত ৯ টায় সিংগিমারি ইউনিয়নে সুস্বগঠাম এলাবাসী সড়ক অবরোধ করেন।এলাকাবাসী সূত্রে জানা যায় কয়েক দিন ধরে বিদ্যুৎ খুব লোডশেডিং করে, আমরা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে তাহারা বলেন কখনো হাইটেনশন লাইনের সমস্যা ,কখনও লো টেনশন লাইনের সমস্যা ।তার উপর সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটি হল এখানকার বিদ্যুৎ দপ্তর এর অফিসে রাত দশটা থেকে পরের দিন সকাল নটা দশটা পর্যন্ত কেউ থাকেন না। রাত্রিবেলা যদি কোন জায়গায় বিদ্যুৎ চলে যায় তাহলে কিন্তু পরের দিন গিয়ে তা মেরামত হয়। অথচ এই বিদ্যুৎ দপ্তর কুলটি থেকেও বছরের বেশি টাকা গ্রাহকদের কাছ থেকে আয় করে থাকেন ।তার ওপর দিনে অন্তত ১০ থেকে ১৫ বার প্রতিদিন লাইন চলে যায় এবং কিছুক্ষণ পর আবার আসে কেন এমন হয় তার ব্যাখ্যা অবশ্য বিদ্যুৎ দিতে পারেননি ।অন্যদিকে এখানকার ছাত্র-ছাত্রী থেকে বৃদ্ধ মানুষ তাদের অভিযোগ এই প্রচণ্ড গরমে ঝড়-বৃষ্টি না হলেও প্রায় প্রতিদিনই বিদ্যুৎ চলে যায়। এতে তাদের শারীরিক এবং মানসিক সমস্যা হয়। সরকারি দপ্তর গুলিতে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে কম্পিউটারে অনলাইনে সমস্ত কাজ থমকে যায়।


লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার নির্বাহি অফিসার মোঃ নাজির হোসেন বলেন এখানে দুটি ট্রান্সমিটার বাস্ট হওয়ার কারণে বিদ্যুৎ সংযোগ হয়নি, তবে আমি বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি, উনি আগামীকাল দ্রুত সংযোগ ব্যবস্থা গ্রহণ করবেন ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি