ঢাকাSunday , 3 July 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Link Copied!

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত শুক্রবার মৃত্যু হয় তাঁর।

#New_Classic_Event_Management

মারা যাওয়া ওই হজযাত্রীর নাম লায়লা আক্তার (৫১)। তিনি মাদারীপুরের বাসিন্দা।

এদিকে, হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় নয় জন এবং মদিনায় দুজনসহ মোট ১১ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ সাত জন এবং নারী চার জন।


মক্কা বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম আজ রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, আজ রোববার সকাল পর্যন্ত ১৪৭টি ফ্লাইটে মোট ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৮০২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৫৬৫ জন রয়েছেন।

আগামী ৮ জুলাই শুক্রবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি