ঢাকাFriday , 24 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ট্রাকচাপায় ৫ শিক্ষক নিহত

Link Copied!

নওগাঁর সদর উপজেলার বাবলাতলী এলাকায় ট্রাকে চাপা পড়ে ৫ শিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত ৫ জনের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী শিক্ষক। জানা যায়, নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজি অটোরিকশাযোগে নওগাঁ টিচার্স ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন ওই শিক্ষকরা।

#New_Classic_Event_Management

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবলাতলী মোড়ে পৌঁছালে শিক্ষকদের বহনকারী সিএনজির সঙ্গে রাজশাহীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ এসে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে। আহত কয়েকজনকে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেছে সিএনজিটি। উল্টে গেছে ট্রাকটিও। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানানো যাবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি