ঢাকাThursday , 23 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

#New_Classic_Event_Management

২৩ জুন(বৃহস্পতিবার) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়।

সভার সভাপতিত্ব করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দল, এই দল হাসেমের দল, বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দল। আমরা এই দলের সদস্য হতে পেরে গর্ববোধ করি। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। আগামী ৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে ইনশাআল্লাহ।


দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিসিভোয়ার সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. বেলাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মো. মহিউদ্দিন, দোহার পৌরসভার প্রশাসক মো. আজাদ হোসেন খান, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান শিকদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাছ উদ্দিন কমিশনার, যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি