কুয়েত প্রবাসী মেয়ের জামাই লাভলুকে বিমান বন্দর থেকে বাড়িতে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রান হারালেন আবুল কাসেম (৬৫) ও তার নাতনী ফারহানা (৮) এবং এঘটনায় প্রবাসী লাভলুসহ আরো ৪ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, প্রবাসী লাভলুর স্ত্রী রেখা (২০), রেখার বড় বোনের মেয়ে ফাহিমা (৫)। গাড়ির চালক মনির খান বিল্লাল (৫৪)। এরা সবাই ঢাকার দোহার উপজেলার রায়পাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার ( ১৯ জুন) ভোর সাড় ৪ টায় ঢাকা বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলা সদর প্যারাগন হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোহার উপজেলার রায়পাড়া গ্রামের আবুল কাসেম নিজস্ব প্রাইভেট কার নিয়ে মেয়ে রেখা, তার বড় মেয়ের ঘরের দুই নাতনী ফারহানা ও ফাহিমাকে নিয়ে মেয়ের জামাই প্রবাসী লাভলুকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়িতে আনতে যান। রবিবার এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলার প্যারাগন হাসপাতালের সামনে আসলে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেক্ট্রিক খুটির সাথে ধাক্কা লাগে। এসময় উপস্থিত লোকজন এগিয়ে এসে আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় দায়ীত্বরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করেন। আহত লাভলু, রেখা ও চালক বিল্লালকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে এবং ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।