ঢাকাSaturday , 18 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে শর্ত: পদ্মা সেতুর উদ্বোধন

Link Copied!

প্রতিষ্ঠান মনোনীত রিপোর্টার, ক্যামেরাম্যান, টেকনিশিয়ান ও গাড়িচালক (যদি থাকে) অনুষ্ঠান কাভারেজ/সরাসরি সম্প্রচারের জন্য ভেন্যুতে যেসব ইক্যুইপমেন্ট ব্যবহার করবেন তার একটি তালিকা এবং জাতীয় পরিচয়পত্র ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপিসহ প্রত্যেক ভেন্যুর জন্য সদ্য তোলা তিন ইঞ্চি/আড়াই ইঞ্চি মাপের তিন কপি এবং এক কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি তথ্য অধিদফতরে পাঠাতে হবে।

#New_Classic_Event_Management

আগ্রহী রিপোর্টার, ক্যামেরাম্যান, টেকনিশিয়ান ও গাড়িচালকের (যদি থাকে) কোভিড-১৯ টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট সঙ্গে আনতে হবে। এ ক্ষেত্রে মাওয়া প্রান্তে অনুষ্ঠিতব্য সুধী সমাবেশ, টোল প্রদান কার্যক্রম উদ্বোধন, সেতুর ফলক উন্মোচন এবং জাজিরা প্রান্তে অনুষ্ঠিতব্য সেতুর ফলক উন্মোচন ও জনসভা প্যান্ডেলের ভেতরে অবস্থানকারী কাভারকারীদের কোভিড পরীক্ষার নমুনা প্রদানের সময় থেকে অনুষ্ঠানের সময়ের ব্যবধান সর্বোচ্চ ৪৮ ঘণ্টা এবং অন্য ভেন্যুতে অনুষ্ঠান কাভারকারীদের জন্য কোভিড পরীক্ষা নমুনা প্রদানের সময় থেকে অনুষ্ঠানের সময়ের ব্যবধান সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে।

সংশ্লিষ্ট রিপোর্টার, ক্যামেরাম্যান, টেকনিশিয়ান ও গাড়িচালককে আজিমপুর স্কুল হেলথ ক্লিনিক থেকে কোভিড পরীক্ষা করতে হবে। আজিমপুর স্কুল হেলথ ক্লিনিকে প্রত্যেকের জন্য ১০০ টাকা (প্রতিবার টেস্টের জন্য) এবং মিডিয়া হাউজের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপি জমা দিয়ে ২২ থেকে ২৪ জুন পর্যন্ত (সাপ্তাহিক বন্ধের দিনসহ) প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে কোভিড টেস্ট করানো যাবে। জাজিরা প্রান্তে অনুষ্ঠান কাভারকারী গণমাধ্যমের অগ্রবর্তী দলের জন্য মাদারীপুর ও শরীয়তপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় হতে সীমিত আকারে কোভিড টেস্ট করানো যাবে।


মনোনীত রিপোর্টার, ক্যামেরাম্যান ও টেকনিশিয়ানকে বহনকারী গাড়ি নন-সিএনজি হতে হবে। স্টিকার সংগ্রহের জন্য গাড়ির নম্বর এবং গাড়িচালকের জন্য পৃথক নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে। গাড়িচালকের নিরাপত্তা পাসের জন্য রিপোর্টারের অনুরূপ কাগজপত্র জমা দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি