ঢাকাWednesday , 21 April 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রিজার্ভ ট্যাংক ফুটো, অক্সিজেন সরবরাহ বন্ধ, ২২ কোভিড রোগীর মৃত্যু

Link Copied!

ভারতের নাসিকে অক্সিজেন ট্যাংক ফুটো হয়ে আশেপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া
ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিকে জাকির হোসেন হাসপাতালে কোভিড ওয়ার্ডে এ ঘটনা ঘটে

#New_Classic_Event_Management

ভারতের একটি হাসপাতালে ট্যাংক ফুটো হওয়ায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে কোভিড আক্রান্ত ২২ রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) মহারাষ্ট্র রাজ্যের নাসিকে জাকির হোসেন হাসপাতালে কোভিড ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে প্রায় দেড়শ’ রোগী ভেন্টিলেটরে ছিলেন।


জেলা কালেক্টর সুরজ মান্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে ঘটনাটি খতিয়ে দেখার এবং তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ট্যাংক ফুটো হওয়ায় প্রায় ৩০ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। নিহতদের সবাই ভেন্টিলেশনে ছিলেন এবং তাদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের প্রয়োজন ছিল। ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর ট্যাঙ্কার থেকে গ্যাস বের হয়ে আশেপাশের পুরো এলাকায় সাদা ধোঁয়ায় ঢেকে যায়। অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে রোগীদের পরিবার ও হাসপাতালের দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা রোগীদের শ্বাস নিতে সহায়তা করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি।

পরে অক্সিজেনের প্রয়োজন এমন ৮০ জনের মধ্যে প্রায় ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিমন্ত্রী আদিত্য ঠাকরে, শিবসেনা নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) নেতা মাজেদ মেমন টুইটারে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি