ঢাকাMonday , 6 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফায়ার সার্ভিসের নিহত কর্মীদের পরিচয় মিলেছে

Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের নয় সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের মরদেহ উদ্ধার করা হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

#New_Classic_Event_Management

সোমবার বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার আরটিভি নিউজকে বলেন, ফায়ার সার্ভিসের মোট ১২ জন সদস্য নিখোঁজ ছিলেন। এর মধ্যে নয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আটজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও পুড়ে অঙ্গার হওয়া একজনের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারিনি আমরা।

বর্তমানে ফায়ার সার্ভিসের নিখোঁজ চার সদস্য হলেন ফায়ার ফাইটার রবিউল ইসলাম, ফরিদুজ্জামান, শফিউল ইসলাম ও লিডার মো. ইমরান হোসেন মজুমদার।


যাদের পরিচয় মিলেছে

কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রানা মিয়া, মানিকগঞ্জ

কুমিরা ফায়ার স্টেশনের নার্সিং অ্যাটেনডেন্ট মনিরুজ্জামান, কুমিল্লা

কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আলাউদ্দিন, নোয়াখালী

কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাকিল তরফদার

কুমিরা ফায়ার স্টেশনের লিডার মিঠু দেওয়ান, রাঙামাটি

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের লিডার নিপন চাকমা, রাঙামাটি

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রমজানুল ইসলাম, শেরপুর

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সালাউদ্দিন কাদের চৌধুরী, ফেনী

শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ৪১ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি