ঢাকাSunday , 5 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জেদ্দায় পৌঁছালো বাংলাদেশি হজ্বযাত্রীদের প্রথম ফ্লাইট

Link Copied!

সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালো বাংলাদেশি হজ্বযাত্রীদের প্রথম ফ্লাইট। এই ফ্লাইটে ৪১০ জন বাংলাদেশি হজ্বযাত্রী ছিলেন।

#New_Classic_Event_Management

রোববার (৫ জুন) স্থানীয় সময় দুপুর ১টার দিকে ফ্লাইটটি জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় হজ্বযাত্রীদের অভ্যর্থনা জানান সৌদি আরবে নিয়যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটাওরী, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নাজমুল হক, কাউন্সিলর হজ্ব জহিরুল ইসলাম।


এছাড়াও সৌদি আরবের হজ্ব ও ওমরাহ্ উপমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ মাশহাদ, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ শামছুল হক, কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগন হজ্বযাত্রীদের অভ্যর্থনায় উপস্থিত ছিলেন।

প্রথম ফ্লাইটে আসা হজ্বযাত্রীদের বাংলাদেশ ও সৌদি মন্ত্রনালয়ের পক্ষ থেকে ফুল, আতর, খেজুর এবং পানি দেওয়া হয়। বাংলাদেশ হজ্ব মিশন এবং মোয়াল্লেমের লোকজনের সহায়তায় হজ্বযাত্রীরা জেদ্দা বিমানবন্দর থেকে মক্কায় পৌঁছাবেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি