ঢাকাSunday , 5 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পায়ে লিখে মাধ্যমিকে ৬ বিষয়ে লেটার মার্ক

Link Copied!

মনের জোরেই এগিয়ে চলেছেন মুর্শিদাবাদের বড়ঞার গোড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠের ছাত্র মহম্মদ আলম রহমান। এ বার সে মাধ্যমিক পাশ করেছে ৬২৫ নম্বর পেয়ে। ছ’টি বিষয়ে লেটার পেয়েছে আলম। তবে আলম আর পাঁচ জনের মতো সুস্থ-স্বাভাবিক নয়। তার হাত থেকেও নেই। প্রায় অসাড় দু’টি পা-ও। সেইসঙ্গে নিত্য দারিদ্রের আঘাত। সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে মাধ্যমিকে ফলে তাক লাগিয়ে দিয়েছে ১৬ বছরের আলম। মনে তার প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতোই মহাকাশ ছোঁয়ার স্বপ্ন।

#New_Classic_Event_Management

আলম বাংলায় পেয়েছে ৯১, অঙ্কে ৯৮, ভৌতবিজ্ঞানে ৯৪, ভূগোলে ৯৫। এ হেন অবাক করা সাফল্যে খুশি আলমের পরিবার। একইসঙ্গে খুশি বিদ্যালয়ের শিক্ষক থেকে সহপাঠীরা। আলমের দাদা জহিরুল ইসলাম বলছেন, ‘‘অনেক সুস্থ-স্বাভাবিক পড়ুয়ার থেকে আমার ভাই ভাল ফল করেছে। আমাদের সকলেরই খুব আনন্দ হচ্ছে। ও যদি শারীরিক ভাবে সক্ষম হত তা হলে আরও অনেক দূর হয়তো পৌঁছতে পারত।’’

সাফল্যে উজ্জ্বল আলমের মুখও। মহাকাশ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কথা শুনেছে সে। তাঁর কথাও পড়েছে বইয়ে। হকিংই আদর্শ আলমের কাছে। আলম বলছে, ‘‘আমি বিজ্ঞান নিয়ে পড়তে চাই। বড় হয়ে স্টিফেন হকিংয়ের মতো মহাকাশবিজ্ঞানী হব।’’


এমন আনন্দের দিনেও লুকিয়ে আশঙ্কার মেঘ। ছেলের স্বপ্নপূরণ হবে তো? আলমের বাবা ফিরোজ মহম্মদের কথায়, ‘‘আমি নিতান্তই গরিব। কোনওক্রমে দিন চলে। ছেলেকে বিজ্ঞান নিয়ে পড়ানোর সামর্থ্য নেই। সরকার বা কোনও সহৃদয় ব্যক্তি যদি আমাদের পাশে দাঁড়ান তা হলে স্বস্তি পাই।’’

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি