ঢাকাFriday , 3 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রতি সন্ধ্যায় আজানের অপেক্ষা করি: প্রিয়াংকা

Link Copied!

‘প্রতি সন্ধ্যায় আমি আজানের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি। কোনো দিনই আমি আজান না শুনে থাকতে পারি না। কারণ আজানে আছে একটা স্বর্গীয় সৌন্দর্য।’

#New_Classic_Event_Management

এ মন্তব্য বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আজান নিয়ে এ মন্তব্য করেন তিনি।

এর একদিন আগেই ভারতের সঙ্গীতশিল্পী সোনু নিগম আজানের শব্দ নিয়ে বিরক্তি প্রকাশ করে টুইট করেন। তবে এরপর থেকেই সোনু নিগম সমালোচনার মুখোমুখি হচ্ছেন। তাঁর এ মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা।


তবে সোনু নিগমের সরাসরি সমালোচনা করেননি প্রিয়াংকা চোপড়া। তিনি বরং আজান ও আজানের ধ্বনির প্রশংসা করেছেন।

প্রিয়াংকা বলেন, ‘ভুপালে সবচেয়ে আনন্দের সময়টা আমার কাছে ছিল আজানের সময়। যেটার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করি। সন্ধ্যায় আমি বারান্দায় বসি। কাজ শেষ হয়ে যায়। পুরো ভুপালে সব মসজিদ থেকে আজানের সুর আসে। আমার বারান্দা থেকে ছয়টি মসজিদ থেকে আজান শোনা যায়। ওই পাঁচ মিনিট আমার কাছে খুব ভালো লাগে। সূর্য ডুবতে থাকে। তখন আজানের সুর ভেসে আসে। তখন বেশ শান্তির একটা পরিবেশ তৈরি হয়। ওইটাই আমার দিনের সবচেয়ে প্রিয় সময়।’

২০০০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা জিতেন প্রিয়াংকা চোপড়া। এরপর থেকেই বলিউডের শীর্ষে আছেন ওই বিশ্ব সুন্দরী। তবে এখন কেবল বলিউড নয়, হলিউডেও ছড়িয়ে পড়েছে প্রিয়াংকার জনপ্রিয়তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি