ঢাকাWednesday , 1 June 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

২০২৫ সালের মধ্যে আইটিতে ৩০ লাখ কর্মসংস্থান হবে: পলক

Link Copied!

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, লেখাপড়া শিখে শুধু সরকারি চাকরির পেছনে না ছুটে তরুণ-তরুণীদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কাজ করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২০২৫ সালের মধ্যে দেশের ৩০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান প্রযুক্তিনির্ভর শিল্পে নিশ্চিত করা হবে।

#New_Classic_Event_Management

তিনি বলেন, বর্তমানে আইটি সেক্টর থেকে রপ্তানি আয় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার থেকে উন্নীত করে ৫ বিলিয়ন ডলার করা হবে। এ জন্য কাজ করে যাচ্ছেন ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার সকালে দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


তিনি বলেন, তরুণদের কর্মসংস্থানের নতুন ঠিকানা হচ্ছে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবিশন সেন্টার। এখানে উৎপাদনমুখী ও কর্মসংস্থানমুখী কাজ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে। একই সঙ্গে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হবে। যুবসমাজকে বেকারত্ব থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক একেএম আব্দুলল্লাহ খান, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি