ঢাকাSunday , 29 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বরিশালে গাছের সঙ্গে বাসের ধাক্কা, প্রাণ গেল ১০ যাত্রীর

Link Copied!

বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে যমুনা লাইন পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২০ যাত্রী আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

রোববার সকাল সাড়ে ৫টায় উজিরপুরের বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ।

ওসি আলী আর্শাদ বলেন, বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার উদ্দেশে যা‌চ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলেই নারী, শিশুসহ ১০ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ২০ যাত্রী আহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে, তাদের কারও নাম পরিচয় জানা যায়নি।


বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ ঘটনায় বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছেন। হতাহতের সংখ্যা উদ্ধার অভিযান শেষ করে বলা যাবে।’

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব রায় শুভ বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ছাড়া এখানে আসা পাঁচ-ছয় জনের চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি