ঢাকাSunday , 29 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ ২৬

Link Copied!

ইন্দোনেশিয়ার উপকূলে খারাপ আবহাওয়ার কবলে পড়ে একটি ফেরি ডুবে গেছে। আজ শনিবার উদ্ধারকর্মীরা জানতে পেরেছে, দুর্ঘটনায় অন্তত ২৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বলছে, ফেরিটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন।

#New_Classic_Event_Management

গত বৃহস্পতিবার গভীর রাতে মাকাসার প্রণালীতে ফেরিটি ডুবে যায়। প্রণালীটি সমুদ্র সুলাওয়েসি এবং বোর্নিও দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। এএফপি, সাউথ চায়না মর্নিং পোস্ট।

স্থানীয় উদ্ধার দলের প্রধান জুয়ানিদি জানান, খবর পাওয়ার পরপরই তারা অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় নেমে পড়েন। পাশ দিয়ে যাওয়া দুটি টাগবোট ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে। নিখোঁজ অন্যদের সন্ধানের জন্য ৪০ জনের একটি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। তারা সম্ভাব্য এলাকা চষে বেড়াচ্ছেন।


জুয়ানিদি বলছেন, প্রাথমিকভাবে ৪৩ জন যাত্রী ছিল বলে জানা যায়। তবে তার অফিস থেকে পাওয়া অন্য সূত্রের ভিত্তিতে জানা গেছে, ফেরিতে ৬০ জন যাত্রী ছিল। অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার আঞ্চলিক কার্যালয় অনুসারে, যাত্রীবাহী ফেরিটি মাকাসারের পাওতের হারবার থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কলমাস দ্বীপের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৩টার দিকে ফেরিটি ডুবে যায়।

মাকাসারের দক্ষিণ সুলাওয়েসি প্রাদেশিক রাজধানীর এজেন্সি সূত্রে জানা গেছে, লাদাং পের্টিউই নামের ফেরিটির জ্বালানি শেষ হয়ে যায় এবং খারাপ আবহাওয়ায় আটকা পড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়া। এখানে সামুদ্রিক দুর্ঘটনা সাধারণ বিষয় এবং নিরাপত্তার মান প্রায়শই শিথিল।

গত সপ্তাহে ৮০০ জনেরও বেশি লোককে বহনকারী একটি ফেরি পূর্ব নুসা টেংগারা প্রদেশের অগভীর জলে তলিয়ে যায়। ২০১৮ সালে সুমাত্রা দ্বীপে বিশ্বের গভীরতম হ্রদে একটি ফেরি ডুবে ১৫০ জনেরও বেশি মানুষ মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি