ঢাকাThursday , 26 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

টাকা পাচারকারীরা আসছে সাধারণ ক্ষমার আওতায়

Link Copied!

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা দেশের বাইরে পাচার হয়েছে। এবার সেই অর্থ দেশে নিয়ে আসতে পাচারকারীদের সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৬ মে) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকের পর এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

#New_Classic_Event_Management

অর্থমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশেই এমন সাধারণ ক্ষমার রীতি রয়েছে। এর মাধ্যমে আমরা আসলে টাকাগুলো উদ্ধার করতে চাই। সাধারণ ক্ষমা ঘোষণার পর নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে বিদেশে থাকা অর্থ দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন পাচারকারীরা। এ নিয়ে তাদেরকে কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না।

আসন্ন বাজেটে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আশা করছি এ প্রক্রিয়ায় আমরা সফল হবো। শতভাগ না হোক, অনেক টাকাই এভাবে দেশে চলে আসবে। টাকাগুলো যারা বিদেশে নিয়ে গেছে, এটাকে তারা একটা সুযোগ হিসেবে গ্রহণ করবে বলে বিশ্বাস করি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি