ঢাকাThursday , 26 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মামলা তুলে নিলেন ব্যান্ড তারকা জেমস

Link Copied!

টেলিকম অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের শীর্ষস্থানীয় ৪ কর্মকর্তার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার দুপুরে জেমস এবং মামলার ৪ আসামি ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির হন। উভয়পক্ষ জানান, তারা আলোচনার মাধ্যমে সমঝোতায় এসেছেন। বিচারিক আদলের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন

এই মামলার আসামিরা হলেন—বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অ্যাস, চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যাস অনিক ধর।


জেমস গত বছরের ১০ নভেম্বর এই মামলা দায়ের করেছিলেন। মামলার নথিতে উল্লেখ করা হয়, জেমসের বেশ কিছু গান বাংলালিংক কলার টিউন ও ওয়েলকাম টিউন হিসেবে এবং বিজ্ঞাপনে ব্যবহার করছে, যা কপিরাইট আইনের লঙ্ঘন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি