ঢাকাMonday , 23 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পুলিশের মাষ্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

Link Copied!

লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

রবিবার (২২মে) অনুষ্ঠিত এ প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল) মারুফা জামাল। এসময় সালামী গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম, পিপিএম)।

মাষ্টার প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিলসেড এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রয়াত এসআই মিজানুর রহমান এর আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত করছে জেলা পুলিশ।


এছাড়া অবসর জনিত বিদায় উপলক্ষে লালমনিরহাট পুলিশ অফিসে কর্মরত প্রধান সহকারি মোঃ আবু তালেব মন্ডলকে সম্মাননা স্মারক প্রদান এবং ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র শামসুজ্জামান আবিদের লেখা “বদলা” নামক উপন্যাসের মোড়ক উন্মোচন করেছেন পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম পিপিএম)।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি