ঢাকাSunday , 22 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে খাদ্য নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

ঢাকার দোহার উপজেলায় খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তস্বল্পতা এবং অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

রবিবার (২২মে) সকাল সাড়ে ১০ টায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে কর্মশালায় খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তাল্পতা এবং অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. শীতল সঞ্চলনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলায় কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের মণ্ডল। সে সময় তিনি বলেন, আমাদেরকে খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তাল্পতা এবং অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য সম্পর্কে জানতে হবে। আমাদের ভেজাল মুক্ত খাবার উপাদানের জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে।


সে সময় খাদ্য সচেতনতায় বক্তব্য ডা. শামিলা তাবাসসুম বলেন, আমরা বাসি খাবার খাবো না এবং বাসি খাবার থেকে বিরত থাকবো। ২ দিনের বেশী খাবার ফ্রীজে রাখা যাবে না, তাহলে সেই খাবারের জীবানো জন্মাবে যা আমরা সাধারণ চোখে দেখতে পারি না।

এসময় আরো উপস্থিত ছিলেন, একলাল উদ্দিন, বজলুল রহমান শিকদার, ডাঃ শামিলা তাবাসসুম,ডাঃ শীতলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী সহ সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি