ঢাকাThursday , 12 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা ও জুয়ার আসর

Link Copied!

লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে চলছে জমজমাট জুয়া খেলার আসর। জুয়ার পাশাপাশি মাদক সেবনও করছে জুয়া খেলতে আসা জুয়াড়ীরা। 

#New_Classic_Event_Management

সদর উপজেলায়  ইউনিয়নের বিভিন্ন এলাকাসহ  বেশ কয়েকটি স্থানে প্রকাশ্যে বসে জমজমাট জুয়া ও মাদকের আসর। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন দূর দূরান্ত থেকে ওই এলাকাগুলোতে জুয়া ও মাদকের আসরে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ আমোদ ফূর্তি করতে আসে।

এসবের ফাঁদে পড়ে অনেকেই টাকা-পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে যায়। এলাকাবাসীর অভিযোগ, উপজেলাসহ পৌর সদরের কিছু প্রভাবশালী ব্যক্তিরা এই জুয়ার আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। এদিকে জুয়া ও মাদকের কারণে দিন দিন বেড়েই চলেছে পারিবারিক সহিংসতা ও কলহ। বেড়েছে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের ঘটনাও।


খেলতে আসা বেশিরভাগই নিন্ম আয়ের মানুষ। দূর দূরান্ত থেকে বিত্তশালী বহিরাগতদের নিয়ে দিন-রাত লক্ষ লক্ষ  টাকার বাঁজি ধরে তাসের আড্ডা বসিয়ে চলছে বাণিজ্য। সেই সাথে চলছে মাদকসেবনের মহা উৎসব। ইদানিং দেখা যাচ্ছে এই তাসের বোর্ডের আসর গুলোতে নামি-দামি মোটরসাইকেল নিয়ে যুবকদের আনাগোনা আগের চেয়ে অনেক বেশি। গভীর রাত পর্যন্ত এ আড্ডা দেখা যাচ্ছে।

এসবের কারণে এলাকার চুরি ছিনতাই মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত কার্যক্রম বেড়েই চলছে। এমনভাবে চলতে থাকলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাবে। এ জুয়ার কারনে পারিবারিক ভাবে বহু পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছে।

এ বিষয়ে লালমনিরহাট সদর  থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহাআলমকে কয়েক বার  ফোন দিলে তিনি ফোন কেটেদেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি