ঢাকাSaturday , 7 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রায়পুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (৭ মে) বিকেলে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাসাবাড়ির সিকদার রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

#New_Classic_Event_Management

স্থানীয় লোকজন আহত মো. সোহেল, মিলটন সরকার, জাকির হোসেন, মোশাররফ হোসেনসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় রায়পুর থেকে ঢাকার উদ্দেশে চেয়ার কোচ ঢাকা এক্সপ্রেস ছেড়ে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা আনন্দ পরিবহনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ যাত্রী ও পথচারী আহত হয়।


আহত যাত্রী মোশাররফ হোসেন বলেন, হঠাৎ করে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আনন্দ বাসের চালকের আশঙ্কাজনক অবস্থা। বাসে যাত্রী কম ছিল।

রায়পুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে। ঘটনার পর সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি