ঢাকাFriday , 6 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পৌঁছেছে ২ কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল, আসছে পামওয়েল

Link Copied!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগতির মধ্যেই ভোজ্যতেলের দামও কয়েক দফা বেড়েছে সাম্প্রতিক সময়ে। অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে তেল আমদানির পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এরইমধ্যে ২ কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল দেশে পৌঁছেছে।

#New_Classic_Event_Management

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, সিঙ্গাপুর থেকে ২ কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ বন্দরে পৌঁছেছে গত ২৮ এপ্রিল। জাহাজটির বিপুল পরিমাণ এই তেল খালাসের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দরটির সচিব উমর ফারুক বলেন, দেশের শীর্ষ ৪ কোম্পানি সিটি গ্রুপ, সেনা কল্যাণ এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল অয়েল ও বসুন্ধরা গ্রুপের আমদানি করা তেল রয়েছে ওই জাহাজে।


এদিকে, ইন্দোনেশিয়া থেকে আরো ১৩ হাজার টন পাম অয়েল নিয়ে ‘এমটি সুমাত্রা পাম’ আগামীকাল শুক্রবার বন্দরে পৌঁছাবে। মেরিন ট্রাফিকের ওয়েবসাইট অনুযায়ী, জাহাজটি গত ২৭ এপ্রিল দেশটির লুবুক গেয়াং বন্দর থেকে যাত্রা করেছে।

পৌঁছেছে ২ কোটি ২৯ লাখ লিটার সয়াবিন তেল, আসছে পামওয়েল

এ বিষয়ে ইন্দোনেশিয়ান জাহাজটির এদেশীয় এজেন্ট মোহাম্মদী ট্রেডিং কোম্পানির জেনারেল ম্যানেজার কাজী আবু নাঈম জানান, দেশের পাম অয়েল আমদানির ৯০ শতাংশই ইন্দোনেশিয়া থেকে আনা হয়। দেশটি থেকে সবশেষ তেলের চালামটি আগামীকাল বন্দরে এসে পৌঁছাবে।

জানা গেছে, গত ২৮ এপ্রিল থেকে পাম অয়েল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইন্দোনেশিয়া। তার আগে এপ্রিলেই প্রায় ১ লাখ ২০ হাজার টন পাম অয়েল আমদানি করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার আগেই এলসি বা ঋণপত্র খোলা হলেও ২০ হাজার টন পাম অয়েল আমদানি আটকে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি