ঢাকাWednesday , 4 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঈদে মোটরসাইকেলে বের হয়ে প্রাণ গেল দুইজন

Link Copied!

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কায় দুজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় একজন আহত হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার রূপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহতরা হলো উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আলামিন (১৬) ও রিপন (১৬)। আহত হয় আমিনুল ইসলাম (১৪)।

ধনবাড়ী থানার এসআই ইয়ার হোসেন জানান, হতাহতরা জামালপুর থেকে ধনবাড়ীতে ফিরছিল। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি রূপশান্তি কুচামারা ব্রিজ পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আমিনুল ইসলামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি