ঢাকাTuesday , 3 May 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঈদের সকালে বাবার কবর জিয়ারতের সময় বজ্রপাত, যুবক নিহত

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দুর্গাপুরে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাবার কবর জিয়ারতরত অবস্থায় বজ্রাঘাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার দুর্গাপুরের মোহাম্মদ আলীর ছেলে।

#New_Classic_Event_Management

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।

দুর্গাপুরের বাসিন্দা শিপন আহমেদ জানান, রনি ঈদের নামাজ আদায় শেষে বাবার কবর জিয়ারত করতে খড়মপুর কবরস্থানে যান। জিয়ারত অবস্থায় তিনি বজ্রাঘাতের শিকার হন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি