ঢাকাWednesday , 27 April 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নব নিযুক্ত দোহার পৌর প্রশাসকের বরণ

Link Copied!

দোহার পৌরসভায় সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ করায় পৌর মেয়র আলহাজ্ব আ. রহিম মিয়ার দায়িত্ব হস্তান্তর এবং নবনিযুক্ত প্রশাসক জয়পাড়া বাজার বহুমুখী সমবায় সমিতির বার বার নির্বাচিত সভাপতি আজাদ হোসেন খানের দায়িত্ব ভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

২৬ এপ্রিল(মঙ্গলবার) দুপুরে দোহার পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আলহাজ্ব আ. রহিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশ্বের আলম, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল।

দোহার উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা নাসরিন জাহান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, মোল্লা মো. বেল্লাল, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনারকলি পুতুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, পৌর কাউন্সিলর কমিশনার, আলমাছ উদ্দিন কমিশনার, আনোয়ার খান কমিশনার প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি