ঢাকাThursday , 21 April 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে সরকারি জমির মাটি কাটছেন এক শ্রেণীর প্রভাবশালী মহল

Link Copied!

ঢাকার দোহারের জামালচর নাগের কান্দা গ্রামে অবৈধভবে সরকারি জমির মাটি, (ফসলি জমি) হতে অবৈধভাবে মাটি ড্রেজার দিয়ে কেটে বিক্রি করে চলছে এক শ্রেণীর প্রভাবশালী মহল।

#New_Classic_Event_Management

সরেজমিনে গিয়ে দেখা মিললো নদীর পাড় ঘেঁষে সরকারি জমির মাটি কেটে ব্যবসায়ী মোঃ মোশারব হোসেন(মুসা) , মোঃ রানা ও আজিমদ্দীন নামে তিনজন ব্যাবসায়ের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করছেন।
এ ভাবে নদীর পাড় হতে মাটি কেটে বিক্রি করলে নদী পাড়ের সাধারণ মানুষের বাড়ি ঘড় নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে ভুক্তভোগী কয়েকটি পরিবার জানান সাংবাদিকদের। তারা এর একটি সুষ্ঠ সমাধান চাচ্ছেন প্রশাসনের নিকট।

ড্রেজার ব্যাবসায়ী রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার ড্রেজার চলছে না আমি ড্রেজার বন্ধ রাখছি। আপনারা আমাকে অনেক জ্বালাতন করেছেন আপনাদের শেষ দেখা দেখে দেব প্রস্তুত থাকেন।
অপর ব্যবসায়ী মোসারব হোসেন বলেন আমরা পৈতৃক সম্পত্তির মাটি কাটছি সরকারি জমির মাটি নয়।


এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান আমার বিষয় টি জানা ছিল না, এখন জানলাম আমরা দ্রত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি