ঢাকাSaturday , 9 April 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তিন দাবিতে হেঁটে গণভবন যাচ্ছেন সোহেল তাজ

Link Copied!

ঐতিহাসিক ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠনের দিন। দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণাসহ তিন দফা দাবিতে রোববার জাতীয় সংসদ ভবন থেকে হেঁটে গণভবন যাবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

#New_Classic_Event_Management

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি ও এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

সোহেল তাজ লিখেছেন, ‘আগামী ১০ এপ্রিল রবিবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন) আমি অবস্থান নেব। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া অ্যাভিনিউ) বিকেল ৪টায় গণভবনের উদ্দেশে হেঁটে যাত্রা শুরু করব। এটি একান্তই আমার নিজের উদ্যোগ। আপনারা কেউ যোগ দিতে চাইলে আসতে পারেন। আর না এলে আমি একাই যাব। জয় বাংলা।’


সোহেল তাজের তিন দফা দাবি হলো- যেহেতু ১০ এপ্রিল প্রথম সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম নিল, তাই দিনটিকে প্রজাতন্ত্র দিবস ঘোষণা করতে হবে।

৩ নভেম্বর জেলহত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে পালন করতে হবে রাষ্ট্রীয়ভাবে।

জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান, জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা এবং গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি