ঢাকাSaturday , 9 April 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তত্ত্বাবধায়ক সরকারের প্রতি জাতীয় পার্টির আস্থা নেই: জি এম কাদের

Link Copied!

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টির তত্ত্বাবধায়ক সরকারের প্রতি কোনো আস্থা নেই। যতবার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ততবারই জাতীয় পার্টি তাদের অবিচারের শিকার হয়েছে।

#New_Classic_Event_Management

আজ শনিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত এক আলোচনাসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সভাপতি শাহ ইমরান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।


জি এম কাদের আরো বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িতদের নিরপেক্ষ ও সাহসী হতে হবে। পেশিশক্তি ও টাকার প্রভাবে নির্বাচন ব্যবস্থা নষ্ট হচ্ছে। নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে রাজনীতিতে সৎ ও নীতিবান মানুষ ভালো করছে না। ’

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ এবং করোনার প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ছে। অর্থনৈতিক সংকটে পড়েছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্য বেড়ে গেছে। মানুষের আয় কমে গেছে।

বাস্তবতা মোকাবেলায় সকল রাজনৈতিক দলের সহায়তায় করণীয় ঠিক করা জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, সরকারকেই উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি