ঢাকাSaturday , 2 April 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‘মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে রোজা রেখেছি, ইফতার করেছি’

Link Copied!

পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে বিশ্বের কোটি মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পবিত্র রমজান উপলক্ষে এক বাণীতে জাতিসংঘ মহাসচিব এ শুভেচ্ছা জানান।

#New_Classic_Event_Management

জাতিসংঘ মহাসচিব বলেন, এই মাস সহানুভূতি ও অনুকম্পার মাস। গভীর চিন্তা ও শিক্ষা নেওয়ার মাস।

একে অপরের কাছে আসার এবং পারস্পরিক সহানুভূতির একটি সুযোগ এই মাস।
তিনি বলেন, ‘শরণার্থীবিষয়ক হাইকমিশনার হিসেবে আমি একটি অনুশীলন শুরু করেছিলাম, যা আমি গর্বের সঙ্গে মহাসচিব হিসেবেও পালন করে যাচ্ছি। প্রতি রমজানে আমি মুসলিম দেশগুলো সফর করে সম্মানিত বোধ করেছি। সংহতি প্রকাশ করে রোজা রেখেছি এবং সবার সঙ্গে ইফতার করেছি। কিন্তু দুঃখজনকভাবে কভিড-১৯ মহামারি এই অনুশীলন অসম্ভব করে তুলেছিল। তবে এ বছর আবার এই অনুশীলন শুরু করতে পারব বলে আমি খুশি। ‘


তিনি উল্লেখ করেন, ‘বিয়োগান্ত ও দুর্বিষহ এই সময়ে আমার চিন্তা ও হৃদয় পড়ে আছে সংঘাত, বাস্তুচ্যুত ও ভীতির মধ্যে থাকা মানুষগুলোর মাঝে। পবিত্র কোরআন শরিফ আমাদের শিখিয়েছে সৃষ্টিকর্তা জাতি ও গোষ্ঠী সৃষ্টি করেছেন, যেন আমরাও একে অপরকে জানতে পারি। ‘

তিনি আরো বলেন, এই পবিত্র মাসে এবং প্রতিটা দিন, আসুন আমরা সব নারী-পুরুষের নিরাপত্তা, মর্যাদা ও সমৃদ্ধির জন্য হাতে হাত রেখে কাজের মাধ্যমে অনুপ্রেরণা নিই। ‘

‌’আসুন আমরা একে অপরের কাছ থেকে শিখি এবং একসঙ্গে একটি শান্তিপূর্ণ বিশ্ব গঠন করি’ বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি