ঢাকাThursday , 31 March 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সরিষাবাড়ীতে একই স্থানে ভেসে উঠলো বাবা-মেয়ের মরদেহ

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে তিন দিন বাবা-মেয়ে নিখোঁজে থাকার পর নদীতে একই স্থানে ভেসে উঠছে মরদেহ।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর ব্রিজের দক্ষিণ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের মৃত জালেক মন্ডলের ছেলে আব্দুল আজিজ (৪৮) ও তার মেয়ে জান্নাত (৪)।


স্থানীয় সূত্র জানায়, জালেক মন্ডলের চার ছেলে, তাদের মাঝে দীর্ঘদিন ধরেই বাড়ির রাস্তা নিয়ে বিবাদ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে বার বার মিমাংসা চেষ্টা চালানো হয়। কিন্তু গত মঙ্গলবার রাতে নিহতের বড় ভাই আজহারের লোকজন হঠাৎ আক্রমণ চালায়। পরে তাদের আক্রমণে আজিজ মন্ডল ও তার ছোট মেয়ে নিহত হয়। তিনদিন নিখোঁজ থাকার পর আজ সকালে লাশ নদীতে ভেসে উঠে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত আব্দুল আজিজের ভাবি ফজিলা বেগম সময়ের কণ্ঠস্বরকে বলেন, প্রায় ২০ বছর ধরে আব্দুল আজিজ সৌদি আরব থাকেন। বিবাদ মেটাতে দুইমাসের জন্য বাড়িতে এসেছিলেন। শনিবার আবারও চলে যাবার কথা ছিল। কিন্তু তার আর যাওয়া হলো না।

তিনি আরও বলেন, ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদল ও নিহতের বড় ভাই আজহারের ইশারায় আব্দুল আজিজ ও তার অবুঝ শিশু জান্নাতকে নির্মমভাবে হত্যা করা হয়। অবুঝ শিশুটি বার বার আকুতি জানিয়েও শেষ রক্ষা হয়নি। এসময় তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে সরেজমিনে ভাটারা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদলের মুঠোফোনে কল এবং ক্ষুদে বার্তা পাঠিয়েও তার কোন উত্তর পাওয়া যায়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনও মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি