টাঙ্গাইলের কালিহাতীতে ধানকাটার মেশিন বহনকারী ট্রাক উল্টে রেললাইনের পাশে উপরে পড়ে। এতে মারুফ নামের ট্রাক চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ ) সকাল ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের উপজেলার ভাবলা এলাকার ৭নং ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
ট্রেন উল্টে যাওয়ার ঘটনায় প্রায় ৩ ঘন্টা ধীরগতীতে ট্রেন চলাচল করে।
দুর্ঘটনার পর সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ৩টি ট্রেন ঘন্টায় ১০ কিলোমিটার গতিতে চলাচল করে। দুর্ঘটনা কবলিত পরিবহনটি সরাতে মহাসড়কের একপাশের লেন বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মেহেরপুর থেকে ধানকাটার যন্ত্র বহনকারী ট্রাকটি (লোভেট) সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। চলন্ত অবস্থায় উল্টে রেললাইনের পাশে গিয়ে পড়ে। দুর্ঘটনায় চালক আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের মাস্টার মারফিন হাসান কালের কন্ঠকে বলেন, রেললাইনের পাশে ট্রাকটি উল্টে যাওয়ায় প্রায় ৩ ঘন্টা ধীরগতিতে রেল চলাচল করে। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর রেললাইন স্বাভাবিক হয়।